শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আয়ারল্যান্ডকে ২৮৬ রানে থামাল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে দিনের শুরুতেই ২ উইকেট নিয়ে আইরিশদের ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ২ ওভার টিকতে পারে আয়ারল্যান্ড। আগের দিন ইনিংসের শেষ বলে উইকেট নেওয়া তাইজুল ইসলাম এদিন ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফের উইকেট পান। ম্যাথু হামফ্রেসকে এলবি করেন তিনি। পরের ওভারেই ৬৪ বলে ৩১ রানে থাকা ব্যারি ম্যাকার্থিকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ, তাইজুল ও হাসান মুরাদ।

এর আগে প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং সর্বোচ্চ ৬০ রান করেন। ৫৯ রান আসে অভিষিক্ত কাডে কারমাইকেলের ব্যাট থেকে।

বাংলাদেশের স্পিনার হাসান মুরাদ অভিষেকে ২টি উইকেট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com