শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ঢাকায় যাত্রী সেজে বাসে আগুন দেন তিন ব্যক্তি: পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তিনজন ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম জানান, বুধবার (১২ নভেম্বর) বেলা একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ওসি বলেন, মিরপুর-২ নম্বরের দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

ওসি গোলাম আযম জানান, আগুনে বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com