সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জে সড়কের পাশে থাকা মিনিবাসে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক সেখানে রেখে চলে যান। পরদিন শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান স্থানীয়ারা।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি শাহিনুর আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com