শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চট্টগ্রামের পুলিশ কমিশনার করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৭৫ বার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘কমিশনার স্যারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে আমরা মৌখিকভাবে নিশ্চিত হয়েছি। টেস্ট রিপোর্টটি এখনো হাতে আসেনি।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। জ্বর ওঠার পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এখন তেমন কোনো শারীরিক অসুবিধা নেই।’

পুলিশ কমিশনারের পরিবারের অন্য সদস্যদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান উপ-কমিশনার আবদুল ওয়ারিশ।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘উনার পরীক্ষার পর হয়তো অনুরোধ করে ফলাফল মৌখিকভাবে জেনে নিয়েছেন। তবে উনার রিপোর্ট এখনো আমাদের কাছে পৌঁছেনি। উনারা (পুলিশ কর্মকর্তারা) বলে থাকলে, সেটাই হয়তো ঠিক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com