বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস: ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ নির্দেশনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে শুক্রবার (২১ নভেম্বর)। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, শুক্রবার ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

স্থানগুলো হলো, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ/বিএন আরআরবি, খুলনায় নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালে বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট ও চাঁদপুরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com