রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাসা গ্রুপের নজরুলের ১৮০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ঢাকার পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা মূল্যমানের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

‎‎একই সঙ্গে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দিয়েছেন আদালত।

‎‎দুর্নীতির অভিযোগে চলমান থাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।

‎জব্দ সম্পদের মধ্য রাজধানীর তেজগাঁও এলাকার ১৬ দলিল ও বাড্ডার ৩০ দলিল। আর জলসিড়ি আবাসিক প্রকল্পের ৭ দলীলের ১৬২ কাঠা সম্পত্তি।

‎‎দুদকের তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।‎

‎আবেদনে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন। এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।‎

‎তদন্ত সূত্র জানা যায়, আসামির স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামির অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী তার সম্পদ ক্রোক ও ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com