বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

স্বামীর চেয়ে স্ত্রীর ১৩ গুণ বেশি অবৈধ সম্পদ: আইডিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে স্বামী মোশাররফ হোসেনের চেয়ে তাঁর স্ত্রী রিয়া বেগমের ১৩ গুণ বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়- মোশাররফ হোসেন তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের তথ্য দেন। যাচাইকালে তাঁর আরও ১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮০০ টাকার পারিবারিক ব্যয় পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর অর্জিত ও ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭১ লাখ ১ হাজার ৪৭৭ টাকা।

অন্যদিকে, মোশাররফ হোসেনের বৈধ আয় ও ঋণ বা দায়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ পাওয়া যায় ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। ফলে তাঁর আয় থেকে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করেছে দুদক।

এদিকে, মোশাররফের স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের সম্পদের ক্ষেত্রে আরও বড় অস্বচ্ছতা প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। তাঁর নামে অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ১৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭ টাকা। পারিবারিক ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৮৫ হাজার ৯২২ টাকা। সব মিলিয়ে অর্জিত সম্পদ ও ব্যয়সহ মোট সম্পদের হিসাব দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা। কিন্তু তাঁর বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে মাত্র ৪৯ লাখ ৭৫ হাজার ৫৫৬ টাকা। ফলে তাঁর আয় থেকে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদের উৎস মেলেনি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে উল্লেখ করেছে দুদক।

দুদক জানায়, মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের তুলনায় অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাতে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদ অর্জনে স্বামীর সহযোগিতা পাওয়ায় দুইজনের বিরুদ্ধে এ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com