শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নকল প্রতিরোধে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬০৯ বার

পরীক্ষার হল না কি রোবটের কারখানা! বেঞ্চে সার দিয়ে বসে ছাত্র-ছাত্রীরা মাথা গুঁজে লিখছে পরীক্ষার খাতায়। কেউ ক্যালকুলেটরে করছে হিসেব-নিকেশ। চোখের কোণ দিয়ে যে পাশের বন্ধুর উত্তরপত্রে একটু চোখ রাখবে তার উপায় নেই। কারণ, সবার মাথা বাক্সবন্দি। টুকলি রোখার দাওয়াই। পরীক্ষার সময় টুকলি রুখতে ছাত্র-ছাত্রীদের মাথায় কার্ডবোডের বাক্স পরিয়ে দিল কর্নাটকের একটি কলেজ কর্তৃপক্ষ। পড়–য়ারা যাতে একে অপরের খাতা দেখতে না পারে, উত্তর জিজ্ঞাসা করতে না পারে কিংবা অন্য কোনওভাবে নকল করতে না পারে, তার জন্য এই অভিনব পদক্ষেপ। তবে মাথায় এমন বাক্স পরে হলভর্তি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়ে-চড়ে বসেছেন শিক্ষা দপ্তরের কর্তারা। হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু থেকে ৩৩০ কিলোমিটার দূরের ওই কলেজে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের মিড-টার্ম রসায়ন পরীক্ষা চলাকালীন তাঁদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরানো হয়। বাক্সে চোখের কাছে গোলাকার করে ফুটো করে দেওয়া হয়। যাতে নিজের পরীক্ষার খাতা ছাড়া আশপাশে কে কী লিখছে তা ছাত্র-ছাত্রীরা দেখতে না পায়। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, পরীক্ষায় নকল করা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরীক্ষার হলে কোনওরকম সমস্যা এড়াতে এবং কর্তৃপক্ষের শাসানি এড়াতে নিজেদের মাথায় কার্ডবোর্ডের তৈরি ওই বাক্স পরার প্রস্তাব মেনেও নেয় ছাত্রছাত্রীরা। সোম্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই অনেকে কলেজ কর্তৃপক্ষকে অমানবিক আখ্যা দিয়েছেন। এই ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি কলেজে পরীক্ষা চলাকালীন এই ব্যবস্থা বন্ধ করার কথা বলেন কর্ণাটকের শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সমপ্রতি শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা যায় না বলে কলেজ কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেন। তাঁর কথায়, “ছাত্রছাত্রীদের সঙ্গে পশুর মতো আচরণ করার অধিকার কারও নেই। এমন অন্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com