শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৫৯৩, তিনজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৮৯ জন, ঢাকা বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন ও খুলনা বিভাগে ২৯ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com