রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শরীর তল্লাশি করে টাকা হাতিয়ে নেওয়া সেই ৪ পুলিশ প্রত্যাহার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭০ বার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শরীর তল্লাশি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন-সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও মো. জাহিদুল ইসলাম।

জানা গেছে, গত সোমবার বিকেল ৩টায় সারিয়াকান্দি ও সোনাতলা সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন চৈতা (২৫) নামে এক যুবক। তখন ওই চার পুলিশ সদস্য চৈতার গতিরোধ করে শরীর তল্লাশি করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে চৈতা সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন।

সারিয়কান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইঞা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাদের ক্লোজড করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com