রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ওষুধ নিয়ে পালানোর সময় ঢাকা মেডিকেলের সিনিয়র নার্স আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৬৫ বার

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউট থেকে অবৈধভাবে ওষধ নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে হাতেনাতে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনে থেকে ওষধসহ তাকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ওই সিনিয়র নার্সের নাম তপন কুমার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তপন কুমারকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।’

ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘আটক হওয়া তপন কুমার আমাদের হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থাসহ যেকোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com