শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার

অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ, পাল্টা অস্বীকার এবং সবশেষে ভয়েস রেকর্ড ফাঁস—অভিনেত্রী তানজিন তিশা ও কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব এবার গড়াচ্ছে আদালতে। ভুয়া অজুহাত ও মিথ্যাচারের অভিযোগ তুলে এবার তিশার বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় এই প্রযোজক।

কালবেলার হাতে আসা তিশার ভয়েস রেকর্ড ফাঁসের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এর মধ্যেই বুধবার (২৬ নভেম্বর) প্রযোজক শরীফ খান কালবেলাকে নিশ্চিত করেছেন, তিনি খুব শিগগির তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।

শরীফ খান কালবেলাকে বলেন, ‘আমি অনেক ধৈর্য ধরেছি। ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি (তিশা) উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন। আমার কাছে সব প্রমাণ থাকার পরও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আমাকে অপেশাদার বানানোর চেষ্টা করছেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর অপেক্ষা করব না। খুব শিগগির তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে যাচ্ছি।’

প্রযোজক আরও জানান, সিনেমার চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিসাধন এবং মানহানির অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, ‘চুক্তির সময় তাকে যে সাড়ে ৪ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়) দেওয়া হয়েছিল, তা ফেরত তো দেনইনি, উল্টো আমার প্রজেক্টের বিপুল ক্ষতি করেছেন। শাকিব খানের সিনেমার দোহাই দিয়ে শিডিউল পেছালেন, ভিসা নিজে করবেন বলে কথা দিলেন, আর এখন সব দোষ আমার ওপর চাপাচ্ছেন। আমি আইনের মাধ্যমেই এর বিচার চাই।’

উল্লেখ্য, এর আগে তানজিন তিশা দাবি করেছিলেন, প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি কাজটি করতে পারেননি এবং তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ ‘ফালতু’। তবে কালবেলার হাতে আসা ভয়েস রেকর্ডে তিশাকে বলতে শোনা যায়, তিনি শাকিব খানের সিনেমার জন্য কলকাতার সিনেমার শিডিউল পেছাতে চান এবং ভিসার ব্যবস্থা তিনি নিজেই করবেন।

এই অডিও ফাঁসের পর প্রযোজকের মামলার হুঁশিয়ারি তিশার জন্য নতুন আইনি জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com