বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শর্তসাপেক্ষে খুলে দেওয়া হলো কুয়েতের মসজিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৪০ বার

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে কুয়েতের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় জোহর নামাজ হতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য কুয়েতের মডেল আবাসিক এলাকা ও খুব কম জনবহুল অঞ্চলগুলোর মসজিদ খুলে দেওয়া হয়।

কুয়েতের আওক্বাফ বিষয়ক মন্ত্রী ড. ফাহাদ আল আফ্যাসি সাধারণ মুসল্লিদের জন্য মসজিদের জামাতে নামাজ আদায় বিষয়ক একটি মন্ত্রিপরিষদ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, কুয়েতের জাতীয় মসজিদ ‘মসজিদ আল কাবীর’-এ আগামী ১২ জুন থেকে জুমার নামাজ অুনষ্ঠিত হবে। তবে মসজিদে কাবীরে শুধু সেই মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিরাই নামাজ পড়ার সুযোগ পাবেন। সাধারণ মুসল্লিদের সেখানে যাওয়ার অনুমতি আপাতত নেই।

তবে কুয়েত টেলিভিশনে জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হবে। কুয়েত সরকারের ঘোষিত তৃতীয় ধাপে অন্যান্য মসজিদেও জুমার নামাজ চালু করা হবে। এ ছাড়া মুসল্লিদের মসজিদে যাওয়ার সময় স্বাস্থ্যসুরক্ষার জন্য নিম্নে বর্ণিত নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে।

১) আজানের ৫মিনিট আগে মসজিদগুলো খোলা হবে।

২) আজানের ৫ মিনিট পর জামাত শুরু হবে।

৩) বাসা থেকে অজু করে আসবেন, হাত জীবাণুমুক্ত রাখবেন।

৪) নামাজের জন্য বিশেষ জায়নামাজ সঙ্গে আনুন।

৫) মসজিদে এবং নামাজরত অবস্থায় মাস্ক ব্যবহার করুন।

৬) বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বাসায় নামাজ পড়বেন।

৭) ১৫ বছর নিচের বাচ্চাদের মসজিদে আসা নিষেধ।

৮) মুসাফা করা থেকে বিরত থাকুন, এমনকি হাতে গ্লাভস থাকা অবস্থায়ও।

৯) নামাজ পড়া অবস্থায় চিহ্নিত দূরত্ব বজায় রাখুন।

১০) দুই কাতারের মাঝে এক কাতার ছেড়ে দিয়ে দাঁড়ান

১১) নামাজের ১০ মিনিট পর মসজিদ বন্ধ করা হবে।

১২) নিজস্ব মোবাইল থেকে ইলেকট্রনিক কুরআন তেলাওয়াত করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com