বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঢাকাই ছবিতে বলিউডের নোরা ফাতেহি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৫৪ বার

দেশীয় চলচ্চিত্রের আইটেম গানে বলিউডের অনেক তারকাই নেচেছেন। সবশেষ শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওন। এই তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের ‘ড্যান্স কুইন’ খ্যাত নোরা ফাতেহি।

‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’ সহ বেশকিছু গানে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। এবার শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের এই তারকাকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বিশ্বমানের তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহও বেড়ে যায়। আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখতে চাই। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছে আমার বলিউড এজেন্ট। তারাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই বেশ ক’জন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ছবিতে ব্যবহার করা হবে।’

এদিকে, ‘গ্যাংস্টার’ নির্মাণ করছেন ঢাকাই সিনেমার হিট নির্মাতা শাহীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com