শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

১২ ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করলেন ডাকসু ভিপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার

অনলাইনে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগে ১২টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে এ তথ্য জানান তিনি। এ সময় ডাকসুর অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।

ডিবিতে মামলায় যে ১২টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (বিভিন্ন সময় নাম পরিবর্তন), ইয়ার্কি ও বটজিপিটি নামে ৯টি পেজ। এ ছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।

এ সময় সাদিক কায়েম বলেন, ‘এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটাতেই একটি রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড। সেটা হচ্ছে ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন একটিভিস্টরা, তারা এই পেজগুলো চালায়। আমরা এই পেজের লিংকগুলো দিয়েছি ডিবিতে, এখানে যারা সাইবার এক্সপার্ট আছে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। খুব দ্রুতই এসব এডমিন, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ডিবি আশ্বস্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘অনলাইনে যারা স্লাট শেমিং, সাইবার বুলিং করছে, হ্যারাসমেন্ট করছে, মিথ্যা প্রপাগান্ডা করছে তারা হলো কালপ্রিট। সে যেই রাজনৈতিক দলের হোক না কেন।’

ডাকসু ভিপি বলেন, ‘গতকালকেও আমার বিরুদ্ধে BongoGraph নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আজকে যে অভিযোগ দিয়েছি ডিবিতে, সেখানে সব পেজগুলো ছিল। এরকম যারা প্রোপাগান্ডা করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এখন আমরা শাহবাগ থানায় গিয়ে আমাদের মামলার কপিটা জমা দেব। আশা করছি, যারা কালপ্রিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট বন্ধ হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com