রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা ইইউর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার

নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ মন্তব্য করেন।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে জুলাই চার্টার বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়া চলাকালীন যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেসব ক্ষেত্রে ইইউ পূর্ণ সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাশাÑ এবারের নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন এবং নিরপেক্ষ। ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে বড় সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ইইউ বাংলাদেশকে সবরকম সহায়তা করতে প্রস্তুত।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি, রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য নির্বাচনসংশ্লিষ্ট অংশীদের সঙ্গে চলমান সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

এ সহায়তা নির্বাচনের অবকাঠামো উন্নয়ন, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক প্রস্তুতি কার্যক্রমকে শক্তিশালীকরনে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com