বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

‘করোনা রোগীদের সঙ্গে পশুদের চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৪৫ বার

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গে দিল্লি সরকার পশুদের চেয়েও খারাপ আচরণ করছে বলে অভিযোগ তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লিতে করোনা পরীক্ষা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সর্বোচ্চ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দেশটির রাজধানী নয়া দিল্লিতে করোনা রোগী বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে বলেন, ‘করোনা রোগীদের সঙ্গে পশুদের থেকেও খারাপ আচরণ করা হচ্ছে। একটি ক্ষেত্রে আবর্জনার স্তূপের মধ্যে একটি দেহ পাওয়া গিয়েছে।’

অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে প্রশ্ন করে দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ‘আপনাদের পরীক্ষা কেন ৭ হাজার থেকে কমে ৫ হাজার হয়ে গিয়েছে? চেন্নাই ও মুম্বাইয়ে যেখানে করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে যথাক্রমে ১৬ হাজার থেকে ১৭ হাজার হয়েছে?’

ভারতে রাজ্য অনুযায়ী করোনা আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দিল্লিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দিল্লির ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। দিল্লির আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু।

আর সমগ্র ভারতে মোট ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে ৮ হাজার ৪৯৮ জন করোনায় মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com