রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাবুলে জুমার নামাজে বোমা হামলা, ইমামসহ নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩২০ বার

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিম অংশে অবস্থিত শের শাহ-ই-সুরি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।

মসজিদে হামলার ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল। সেগুলো নামাজের সময় বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে পশ্চিম কাবুলের ওই মসজিদের ইমামও রয়েছেন।

তবে হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি।

চলতি মাসের শুরুতে একটি মসজিদে এ ধরনের বোমা হামলা ঘটিয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাই এই হামলাও আইএস ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৩০ মে আফগানিস্তানে একটি টেলিভিশন চ্যানেলের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত দুজন নিহত হয়েছিলেন। এ হামলায় অন্তত সাত জন আহত হন।

আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসানকল্পে আফগান সরকার ও বিদ্রোহী তালেবানদের মধ্যে একটা শান্তি আলোচনা শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আইএসের উপস্থিতিও রয়েছে। গত কয়েক মাস থেকে এই গ্রুপটি লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে কাবুলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com