শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় আরও এক রাজস্ব কর্মকর্তার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৮৩ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খোরশেদ আলম নামে আরও এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর উত্তরা তুরাগের জাপান ইস্টওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষণে কর্মরত ছিলেন। বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোরশেদ আলম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান তিনি।

এর আগে গত ৩ জুন করোনা আক্রান্ত হয়ে জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা যান। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দুজন কর্মকর্তা করোনায় মারা গেলেন।

এদিকে, খোরশেদ আলমের মৃত্যুতে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড আবু হেনা মো. রহমাতুল মুনিম গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com