শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জুমার খুৎবায় সুদ নিয়ে আলোচনা করায় বাদ দেয়া হলো ইমামকে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৩ বার

চুয়াডাঙ্গার জীবননগরে সুদ খাওয়া হারাম বলে মসজিদে আলোচনা করায় ইমামকে বাদ দিলেন মসজিদ কমিটির সদস্যরা। গত শুক্রবার জীবননগর পৌর শহরের ইসলামপুর আল-আকছা মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি জীবননগর শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের বক্তব্যে সুদ বিষয়ে আলোচনা করেন ইমাম সাহেব। কোরআন ও হাদিসের আলোকে সুদ বিষয়ে ইসলামের অবস্থান তুলে ধরেন। একই সাথে সুদের কারণে সমাজে সৃষ্ট সমস্যাগুলো ব্যাখ্যা করেন। ইমাম সাহেব কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, সুদ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ এবং সুদ খাওয়া সম্পূর্ণ হারাম। এ থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। ঈমান যদি ঠিক রাখতে হয়, যারা সুদের সাথে জরিত তাদের তওবা করতে হবে।

এমন আলোচনা করায় ইমাম সাহেবের উপর ইসলামপুর গ্রামের কয়েকজন মুসল্লি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদককে বলে ইমাম সাহেবকে ওই মসজিদ থেকে বাদ দিয়ে দেন। এ বিষয়ে ইসলামপুর আল-আকছা মসজিদের ওই ইমামের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এদিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন বলেন, ইমাম সাহেব অনেক দিন এই মসজিদে আছে। যার ফলে স্থানীয় ব্যক্তিরা বলছেন, মসজিদে একজন নতুন ইমাম আনতে হবে। ইমাম সাহেবকে বিষয়টি বললে তিনি নিজেই এই মসজিদে আর নামাজ না পড়ানোর কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com