শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পেনশন তুলতে এত কষ্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৩৩ বার

অ্যাকাউন্টের মালিক সশরীরে উপস্থিত না হলে পেনশনের টাকা মিলবে না। অসুস্থ শয্যাশায়ী মায়ের কথা ওই ব্যাংক কর্মকর্তাকে জানালেও টাকা দিতে রাজি হননি তিনি। পরে টাকা তুলতে ১০০ বছর বয়সী মাকে খাটে শুইয়ে ব্যাংক পর্যন্ত টানতে টানতে আনে তার ৬০ বছর বয়সী মেয়ে। আর এ ঘটনা প্রকাশ হওয়ার পর এমন আচরণের সমালোচনা করছে স্থানীয়রা।

ভারতের উড়িষ্যা প্রদেশের প্রত্যন্ত গ্রামের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেছেন, গত ১০ জুন উড়িষ্যার নুয়াপাড়া জেলার বরগাঁও গ্রামের বাসিন্দা পুঞ্জিমাতা দেই তার শয্যাশায়ী মা লাভে বাঘেলকে খাটে শুইয়ে কাঁচা সড়ক ধরে টানতে টানতে উৎকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় নিয়ে যান। পেনশন ভাতার ১ হাজার ৫০০ টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তা অ্যাকাউন্টের মালিককে আনতে বলেন।

অসুস্থ শয্যাশায়ী মায়ের কথা ওই কর্মকর্তাকে জানালে তাতেও টাকা দিতে রাজি হননি তিনি। পরে উপায় না দেখে খাটিয়ায় শুইয়ে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যান পুঞ্জিমাতা দেই। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন বরগাঁও গ্রামের বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com