রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাপুলকে মদদ জুগিয়েছেন কুয়েতের ৭ কর্মকর্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৭৪ বার

কুয়েতে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলকে দেশটির অন্তত সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তা মদদ জুগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে কুয়েতের ওই সব নাগরিকের নাম প্রকাশের দাবি দেশটির রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে।

কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস’র গতকাল রোববারের এক খবরে বলা হয়, মানব পাচার, ভিসা নবায়ন আর অবৈধ মুদ্রা পাচারের মামলায় আটক বাংলাদেশের নাগরিকের নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। তদন্ত কর্মকর্তারা ওই মামলায় কুয়েতের অন্তত সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়েছেন। তাদের মধ্যে তিনজন কুয়েত সরকারের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগের প্রধান আর কেউ কেউ অবসরে গেছেন। কুয়েতের কর্মকর্তারা সেখানকার সরকারি দরপত্র কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। তারা বাংলাদেশের নাগরিকের সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনায় ঘুষ ও উপহার নিয়েছেন বলে জানতে পেরেছেন কুয়েতের তদন্ত কর্মকর্তারা।

কুয়েতের পাবলিক প্রসিকিউশন তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাংসদ কাজী শহিদ ইসলাম ও তার ঘনিষ্ঠ সহযোগী মূর্তজা মামুনকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ১১ জন বাংলাদেশি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র ওই সাংসদের বিরুদ্ধে ভিসা বাণিজ্যের পাশাপাশি কুয়েতে ভিসা নবায়নের জন্য বিপুল অঙ্কের টাকা দেওয়ার বিষয়ে সাক্ষ্য দেন। সাক্ষ্য শোনার পর আদালত ওই নির্দেশ দিয়েছেন।

সূত্রের বরাত দিয়ে আরব টাইমস’র খবরে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন বাংলাদেশি এই সাংসদ সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ব্যাংকে কুয়েতের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ দিনার (১ দিনার ২৭৭ টাকার সমতুল্য) পাঠিয়েছেন। কুয়েত থেকে বিভিন্ন দেশের ব্যাংকে ওই লেনদেন বেশ সন্দেহজনক বলে তারা ধারণা করছেন। কর্মকর্তারা জানতে পেরেছেন, ভিসা নবায়ন, মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারে নাম এসেছে জানার পর কুয়েতে থেকে নিজের ব্যবসা গোটানোর প্রস্তুতি নিচ্ছিলেন আটক সাংসদ।

কুয়েতের তদন্ত কর্মকর্তারা বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার এক নাগরিক এবং মিসরের অন্য এক নাগরিককে চলমান তদন্তের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করেছেন। উল্লিখিত ওই দুজন আটক সাংসদের হয়ে কুয়েতের সরকারি দপ্তরগুলোতে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।

কুয়েতের সাংসদ ইউসুফ আল ফাদহালা, আবদেল ওয়াহাব আল বাবতেইন ও আবদুল করিম আল কান্ডারি তাদের টুইটে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারে জড়িত কুয়েতের সাংসদ ও কর্মকর্তাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুয়েত দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নিতে বলেছেন তারা।

অবশ্য কুয়েতের উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ গত শনিবার বলেছেন, দেশে সবচেয়ে বড় মানব পাচার চক্রের হোতা এশিয়ার একটি দেশের নাগরিককে আটক করা হয়েছে। মানব পাচারের অভিযোগের তদন্তে সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি যে–ই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি কুয়েতের মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আনাস আল সালেহ।

সাংসদকে আটক করার ব্যাপারে কুয়েত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। ঠিক এমন সময়ে কুয়েতের উপপ্রধানমন্ত্রী নাম উল্লেখ না করে মানব পাচারের সঙ্গে এশিয়ার দেশের নাগরিক জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে বললেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com