রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, পরীক্ষা করে ডাক্তার জানান শিশুটি ধর্ষণের শিকার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯১ বার

পেটে ব্যথার কথা মা-বাবাকে জানায় শিশুটি। পরে চার বছরের ওই শিশুকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সোমবার (১৫ জুন) থেকে পেটে ব্যথার কথা শিশুটি তার মা-বাবাকে জানায়। সারারাত ব্যথা থাকায় মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষণেরর শিকার হয়েছে।

পরে শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম ধর্ষণের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, সোমবার দুপুরে শিশুটির মা-বাবা কাজে থাকায় তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহাদাত হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com