বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ইফতারের পর মাথাব্যথা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১ বার

ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, পানিশূন্যতা বা ক্যাফেইন

ছেড়ে দেওয়ার কারণে মাথাব্যথা হতে পারে। একে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা। যদিও এটি সাধারণ একটি সমস্যা; তবে সঠিক তথ্য জানা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

মাথাব্যথার লক্ষণ

সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে এই মাথাব্যথা শুরু হয়। এই ব্যথার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে ব্যথার ধরন এই ব্যথা সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।

মাইগ্রেন থেকে আলাদা

সাধারণ মাইগ্রেনের মতো এই ব্যথা দপদপ করে না। তবে যারা আগে থেকেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, রোজা রাখা তাদের মাইগ্রেনকে ট্রিগার বা বাড়িয়ে দিতে পারে।

স্থায়িত্ব

আশার কথা হলো, পুনরায় খাবার গ্রহণ শুরু করার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে এই ব্যথা সেরে যায়।

ঝুঁকি

আপনি যত দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, মাথাব্যথা তত বাড়বে। গবেষণায় দেখা গেছে, যাদের নিয়মিত মাথাব্যথার ইতিহাস আছে, রোজা রাখলে তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার প্রবণতা বেশি।

কেন এই মাথাব্যথা হয়

রোজা রাখার পর মাথাব্যথার সুনির্দিষ্ট কারণ এখনো অজানা। তবে বেশ কিছু থিওরি বা তত্ত্ব আছে।

রক্তে শর্করার স্বল্পতা : অনেকের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রার সামান্য পরিবর্তন মস্তিষ্কের ব্যথানুবর্তী রিসেপ্টরগুলোকে উত্তেজিত করে মাথাব্যথা তৈরি করতে পারে। যদিও অনেক বিজ্ঞানী মনে করেন, সুস্থ মানুষের লিভারে পর্যাপ্ত গ্লাইকোজেন থাকে, যা ২৪ ঘণ্টা পর্যন্ত শর্করার মাত্রা ঠিক রাখতে পারে, তাই শর্করা কমে যাওয়া একমাত্র কারণ না-ও হতে পারে।

ক্যাফেইন উইথড্রয়াল : যারা নিয়মিত চা বা কফি পান করেন, তারা দীর্ঘ সময় ক্যাফেইন না পেলে মাথাব্যথায় ভুগতে পারেন। সাধারণত শেষবার ক্যাফেইন নেওয়ার ১৮ ঘণ্টা পর এই ব্যথা শুরু হতে পারে। তবে যারা ক্যাফেইন খান না, তাদেরও এই মাথাব্যথা হতে দেখা গেছে।

পানিশূন্যতা ও মানসিক চাপ: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং স্ট্রেস বা মানসিক চাপকেও এই মাথাব্যথার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

মাথাব্যথা যদি নিচের উপসর্গগুলোর সঙ্গে দেখা দেয়, তবে দ্রুত জরুরি চিকিৎসা নিন

ঘাড় শক্ত হয়ে যাওয়া

ও র‌্যাব।

তীব্র বমি ও বিভ্রান্তি।

কথা জড়িয়ে যাওয়া।

১০০.৪ ডিগ্রি

ফারেনহাইটের বেশি জ্বর।

শরীরের কোনো অংশ অবশ হওয়া বা দৃষ্টিশক্তি হারানো।

প্রতিকারের উপায়

ইফতারের পর মাথাব্যথা সাধারণত খাবার খাওয়ার পর সেরে যায়। তবে এটি এড়াতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

পানির অভাব পূরণ: ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রোজেন রাখুন।

ক্যাফেইন নিয়ন্ত্রণ: যারা নিয়মিত চা-কফি পান করেন, তারা রোজা শুরুর আগেই ধীরে ধীরে ক্যাফেইনের মাত্রা কমিয়ে আনুন।

সুষম খাবার: সাহরিতে এমন খাবার খান, যা দীর্ঘক্ষণ রক্তে শর্করার মাত্রা বজায় রাখে।

বিশ্রাম: নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ মাথাব্যথা কমাতে সাহায্য করে।

খাবার বাদ না দেওয়া: দীর্ঘ সময় খাবার ছাড়া

থাকলে এই ব্যথার ঝুঁকি বাড়ে। তাই সাহরির খাবার বাদ দেবেন না।

মাইগ্রেন রোগীদের জন্য: যাদের মাইগ্রেন আছে, তারা রোজা রাখার আগে বা পরে প্রতিরোধমূলক মাইগ্রেন ওষুধ ব্যবহারের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com