শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে দীপিকার ক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার

মুম্বাইয়ের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শহরের বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মুম্বাই শহরের বায়ুমান সূচক (এ কিউ আই) পৌঁছায় ১৫৯-এ, যা বিশেষজ্ঞদের মতে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এই পরিস্থিতি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের দূষণ মানচিত্রের একটি ছবি শেয়ার করেন দীপিকা। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই শহরের নাগরিক এবং শিশুরা দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতিতে আছে। এটা কীভাবে মেনে নেওয়া যায়?’

তিনি সরাসরি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বৃহন্মুম্বই পৌর করপোরেশন) এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে ট্যাগ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

মুম্বাইয়ের এই দূষণ পরিস্থিতি নিয়ে শুধু দীপিকাই নন, এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সইয়ামি খের এবং রিচা চাড্ডাও। সইয়ামি মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতা জানিয়ে এই পরিস্থিতিকে অতিমারির পরের এক ধরনের ‘অস্বাভাবিক সময়’-এর সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে রিচা চাড্ডা এটিকে ‘মানুষের তৈরি বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com