

বর্তমান ব্যস্ত জীবনে ঠিকমতো ঘুম না হওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা। কাজের চাপ, মানসিক উদ্বেগ, অতিরিক্ত স্ক্রিন টাইম—সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায়ে শরীরকে শান্ত রাখা ও ভালো ঘুম নিশ্চিত করার দিকে ঝুঁকছেন অনেকেই। এই ক্ষেত্রে লবঙ্গের পানি একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে পরিচিত।
লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এই উপাদান শরীরের বিভিন্ন কার্যক্রম সক্রিয় রাখতে সহায়তা করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়ায় উপকার আনে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে পাকস্থলীর এনজাইম সক্রিয় হয়, ফলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে। এতে পেট হালকা থাকে এবং ঘুমও হয় আরামদায়ক।
মুখ ও দাঁতের যত্নেও লবঙ্গের পানি উপকারী। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মুখের জীবাণু কমাতে সাহায্য করে, ফলে দুর্গন্ধ দূর হয় এবং দাঁত-মাড়ির স্বাস্থ্য ভালো থাকে। লবঙ্গের পানি তৈরি করাও সহজ।