রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ছেলেসহ করোনায় আক্রান্ত দশমিনার ইউএনও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৮৩ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ফেরদৌস। তার পাঁচ বছর বয়সী ছেলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।

ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের ছেলে আদিয়াতের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।’

তিনি জানান, দশমিনা উপজেলায় এ মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। করোনাভাইরাস থেকে এ জেলায় ৪৬ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com