রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৮১ বার

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. মুজিবুর রহমান রিপন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। কিন্তু গত ১৬ জুন তৃতীয় পরীক্ষায় আবার তার করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়।’

ডা. মুজিবুর রহমান রিপনকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ছয়জন চিকিৎসক ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলেও জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com