রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনতাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৯৯ বার

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনতাই করে নেয় তারা।

গতকাল  শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহত প্রবীর মাঝির সঙ্গে থাকা তার ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর মাঝি বটতলা এলাকায় তার ওষুধের দোকান ‘দীপরাজ ফার্মেসি’ বন্ধ করে ছোট ভাই সজিব মাঝিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। আর সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com