মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

তামিমের মাসহ পরিবারের ৪ জনের করোনা শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৬৬ বার

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার পর এবার করোনাভাইরাস থাবা বসিয়েছে ক্রিকেটার তামিম ইকবালের পরিবারেও। গতকাল শনিবার রাতেই জানা গিয়েছিল তামিমের বড় ভাই, জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল, তামিম ইকবালের মাসহ পরিবারের চার সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

তামিম ইকবাল নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এখনো করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন।

জানা গেছে, সবার আগে তার বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন। এরপর করোনা টেস্ট করে জানা যায়, তার স্ত্রী ও সন্তানও আক্রান্ত। সর্বশেষ জানা গেল, তামিমের মা নুসরাত ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্য একটি সূত্রে জানা গেছে, নাফিসের দুই সন্তান ও বাড়ির কাজের মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

গত কয়েক মাস ছোট ভাই তামিমের সঙ্গে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে যুক্ত ছিলেন নাফিস। ক’দিন আগেই চট্টগ্রামে স্থানীয় কোচদের আর্থিক সাহায্য দিতে দেখা গেছে নাফিসকে।

এর আগে দুপুরের দিকে খবর ছড়িয়ে পড়ে, করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তার আগে মাশরাফির শাশুড়ি ও শ্যালিকা করোনায় আক্রান্ত হন।

এদিন সন্ধ্যার দিকেই জাতীয় দলের আরেক ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে মাশরাফি ও অপু দুজনই নিজের বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com