শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নেতানিয়াহুর সঙ্গে বাহরাইনের রাজা হামাদের গোপন বৈঠক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৫৬ বার

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা গোপনে বৈঠক করেছেন। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদপেস্টে এই বৈঠক হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হলো যে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে বাহারাইন। গত কয়েক বছর ধরে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করে আসছে তবে প্রকাশ্যে তা স্বীকার করে না।

অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক আরবি ভাষার বার্তা সংস্থা বাহরাইন আল-ইয়াওম জানিয়েছে, গত এপ্রিল মাসে হামাদ ও নেতানিয়াহুর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেসময় বাহরাইনের ৬৯ বছর বয়সী রাজা হামাদ হাঙ্গেরির প্রেসিডেন্ট জ্যানোস আদেরের সঙ্গে বৈঠকের নামে বুদাপেস্ট সফর করেন।

সূত্রটি জানিয়েছে, বাহরাইনে ২৫ জুন যে কথিত শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল তার প্রস্তুতি নিয়েও রাজা হামাদ বৈঠকে আলোচনা করেন। সূত্র আরো জানায়, নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে রাজা হামাদ ওই বৈঠক করেন।

নেতানিয়াহু সেসময় পরিবার নিয়ে অবকাশ যাপন করছিলেন কিন্তু বৈঠকের জন্য তিনি অবকাশযাপন সংক্ষিপ্ত করে হাঙ্গেরিতে ছুটে যান এবং হামাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে ওই দিনই আবার তিনি ফিরে যান। এ বৈঠকের ব্যাপারে সেসময় আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়নি। সূত্র : পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com