শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইংল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ৩, আহত একাধিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৩৩ বার

ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

গ্রেফতারকৃত ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা। তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।

এদিকে হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com