শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৯৪ বার

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার ইউএনবিকে বলেন, ‘দুপুর ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।’

তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন শিডিউল ফ্লাইট যাবে (প্রতি রবিরার)। আর লন্ডন থেকে ঢাকা আসবে প্রতি সোমবার।

এর আগে গত ১৮ জুন বিমানের এমডি ও সিইও মোকাব্বির হোসেন জানান, রবিবার থেকে সপ্তাহে একদিন ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

আগ্রহী যাত্রীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

দুই মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর গত ১৬ জুন থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়।

এর আগে গত ১ জুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেয়।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com