শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

শেষমেশ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৬ বার

টেলিফিল্মকে জোড়াতালি দিয়ে সিনেমা বানানো’সহ নানা অভিযোগে শেষমেশ বাতিল করা হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ।  জানা গেছে, মূলত অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-কে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন।

মাসুমা রহমান তানির ভাষ্য, জেবাকে শুরুতে এটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। পাশাপাশি তার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে অভিযোগ করেন। এসব কারণেই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত এই প্রজেক্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com