রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শারীরিক অবস্থার অবনতি মাশরাফির, সিএমএইচে নিতে চায় পরিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৪০ বার

গতকালও ভাল ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে আজ (২২শে জুন) হঠাৎই মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সকাল থেকে বুকে চাপ অনুভব করছেন তিনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অথবা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের সদস্যরা। অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডট নেট’কে নিশ্চিত করেছে মাশরাফির পরিবারের ঘনিষ্ঠ সূত্র।

মাশরাফির বন্ধু সৌমেন বসু জানিয়েছেন, ‘একটু বুকে ব্যথা হচ্ছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। শ্বাসকষ্ট হচ্ছে না। তবে তার যেহেতু অ্যাজমার পুরনো সমস্যা আছে তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অবস্থার যদি অবনতি হয় তবে বিকালে হাসপাতালে নিয়ে যাব।’

মাশরাফির নিয়মিত খোঁজখবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) মেডিকেল বিভাগ। তবে মাশরাফির চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে।

জ্বর অনুভব করায় গত শুক্রবার কভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সফল অধিনায়ক। শনিবার পাওয়া ফলাফলে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত তিনি। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন রেকর্ড ৫০ ওয়ানডে জেতানো সাবেক অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com