বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯ বার

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রোববার সকালে তিনি রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এ ছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়েরও সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং অবকাঠামো খাতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

গত বৃহস্প‌তিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে। তিন দিনের এই সফরে খলিলুরের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com