রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩০৪ বার

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তার শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও বুকে ব্যাথা অনুভব করছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার। গত ২/৩ দিন থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাক্তার সালাহ্ উদ্দিনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।’

ডা. আনোয়ার হোসেন আরও বলেন, ‘সোমবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকার আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তার শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com