বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

সৌদি আরবের বাইরের কেউ এবার হজ করতে পারবেন না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৪৫ বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেলেন। এ বছর বাইরের দেশ থেকে সৌদি গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।

চলমান করোনভাইরাস মহামারির হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও ঘোষণায় জানানো হয়।

২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন হজ পালন করেছেন। তার মধ্যে সৌদির নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন। আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com