বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আরও অপেক্ষা করতে চান তানজিন তিশা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৭৯ বার

করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ থেকে সকল টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নাট্যনির্মাণ সংশ্লিষ্ট সংগঠনগুলো। আর গত ২৮ মে নাট্য সংগঠনগুলোর সিদ্ধান্ত হয়, ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা যাবে। তবে শুটিংয়ের অনুমতি মিললেও এখনই অভিনয়ে ফিরতে চান না জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আরও কিছুদিন বাসাতে থাকতে চান এই অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, ‘করোনার পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও অনেক অভিনয় শিল্পীরা ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। তবে আমি এখনো শুটিংয়ে ফেরা নিরাপদ মনে করছি না। তাই আপাতত কাজে ফিরতে চাই না।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ কিছু সুযোগ পেয়েছি। আপাতত সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। নামাজ পড়ছি, ঘরের কাজ করছি, রান্না করার চেষ্টা করছি, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। এর বাইরে মাস খানেক আগে, নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে প্রকাশ করছি। ভক্ত-দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। চ্যানেলটি নিয়ে সামনে আরও বড় পরিকল্পনা আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com