রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঘড়ির দাম সোয়া কোটি টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৮৫ বার

রাজধানীর বারিধারায় এক ব্যবসায়ীর বাসা থেকে তিনটি দামি ঘড়ি চুরি হয়েছিল। চুরি হওয়া একটি ঘড়ির দাম সোয়া কোটি টাকা, আরেকটি ৫০ লাখ। তৃতীয় ঘড়িটি ছিল সোনা দিয়ে মোড়ানো। সেই ঘড়িটি গলিয়ে সোনা বিক্রি করে চোরের দল।

তবে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ গুলশান ও ভাটারায় অভিযান চালিয়ে এই চোরের দলকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের কাছ থেকে গ্রিল কাটার রেঞ্চ, দামি ঘড়ি দুটি ও ঘড়ি বিক্রির টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান, উজ্জল মিয়া ও তাজুল ইসলাম ওরফে লিটন। এরা পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার পুলিশ জানায়, গত ৮ জুন গুলশানের বারিধারার পার্ক রোডের একজন ব্যবসায়ীরার বাসায় চুরির ঘটনায় থানায় মামলা করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গুলশান থানার পুলিশ মঙ্গলবার রাতে প্রথমে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ থেকে সহযোগী উজ্জল মিয়া ও তাজুল ইসলাম ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজ বুধবার বলেন, ‘উদ্ধার করা এটি একটি বিদেশি ঘড়ির দাম সোয়া কোটি টাকা, আরেকটি ৫০ লাখ টাকা। আরেকটি সোনার ঘড়ি চোরচক্র গলিয়ে এক লাখ তিন হাজার টাকা বিক্রি করে দেয়। তাদের কাছ থেকে সেই টাকাও উদ্ধার করা হয়েছে।’

‘চোরচক্রে আরও কারা আছে তা জানতে সবাইকে রিমান্ডে আনা হচ্ছে’, যোগ করেন ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com