রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় মারা গেলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩০৭ বার

বগুড়ার জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান একেএম শাহজান। তার বাড়ি বগুড়ার দত্তবাড়ী এলাকায়।

টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রাহমিম রুবেল বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

শাহজান আলীর ছেলে সাদমান সম্পদ বলেন, ‘গত পাঁচ দিন ধরে বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ২৩ জুন আমরা টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। ২৪ জুন রিপোর্ট পজিটিভ আসে। গতকাল দুপুর থেকে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। শিবগঞ্জ উপজেলায় চাপ্পারা গ্রামে আজ বাবার দাফন সম্পন্ন হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com