রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আখাউড়া ইউএনও করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৭৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওনার নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টার দিকে পাওয়া রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

এদিকে, বিষয়টি জানার পর ইউএনও তাহমিনা আক্তার রেইনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘শুক্রবার আমাদের কাছে ৫৯৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ঢাকা থেকে ৫০৫টি এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছে ৯০টি রিপোর্ট। রিপোর্টগুলোর মধ্যে ৬০টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com