শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩২৭ বার

হংকংয়ের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার অভিযোগে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের নেওয়া এ সিদ্ধান্তকে ভুল হিসেবে আখ্যায়িত করেছে চীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন। পম্পেও বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান নেতাদের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হংকংয়ের স্বায়ত্ত্বশাসন ক্ষমতা কমানোর জন্য বেইজিংয়ের প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

তবে চীন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ভুল। এ সিদ্ধান্ত তাদের তুলে নেওয়া উচিত।

চীনা পার্লামেন্টে অনুষ্ঠিত সভার একদিন পরেই এমন সিদ্ধান্ত এলো। আগামীকাল রোববার থেকে চীনের জাতীয় কমিটির সভা শুরু হবে।

চীন সম্প্রতি বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে। সমালোচকরা বলছেন, এ আইনের ফলে মূল ভূমি চীনের সমালোচনা করলে হংকংবাসীকে শাস্তির আওতায় পড়তে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com