রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৮৪ বার

করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় উজিরপুর উপজেলার ইউনুস হাওলাদার (৫০) ও এর আগে রাত সোয়া নয়টার দিকে নগরীর রূপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেছেন। মৃত দুইজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

সূত্রে আরো জানা গেছে, এনিয়ে করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন।

সূত্রমতে, জেলায় নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com