রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সেল্তার মাঠে ফের হোঁচট বার্সার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩০৬ বার

সেল্তা ভিগোর মাঠে ফের হোঁচট খেলো বার্সেলোনা। মূল্যবান দুটি পয়েন্ট হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার দৌঁড়ে কাতালান ক্লাবটি পিছিয়ে পড়ল বেশ খানিকটা।

গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলের ম্যাচে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা। ফিরেছে ২-২ ড্র করে। সফরকারীদের গোল দুটি করেন লুইস সুয়ারেস। সেল্তা দুই গোলদাতা ফিওদোর স্মোলোভ ও ইয়াগো আসপাস। এক পয়েন্ট করে পেয়েছে দুদল।

শেষ মুহূর্তে হারতে বসেছিল বার্সা। কোনোমতে গোল ঠেকিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে ফেরে কিকে সেতিয়েনের দল।

এই ড্রয়ে অবশ্য পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠেছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে তাদের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। আজ রোববার লিগ টেবিলের তলানির দল এস্পানিওলকে হারালেই ফের শীর্ষে ফিরবে জিনেদিন জিদানের দল।

নভেম্বরে লিগে প্রথম দেখায় মেসির হ্যাটট্রিকে দলটিকে ৪-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। তবে সেল্তার মাঠে মেসিদের গত কয়েক মৌসুমের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। লিগে এখানে গত চার সফরে তিনটিতেই হেরেছিল কাতালান ক্লাবটি, অন্যটি ড্র। সবশেষ এখানে জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com