রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বান্দরবানের এনডিসিসহ ১৭ জনের করোনা শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৯ বার

বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কামরুল হোসেনসহ নতুন করে আরও ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার কক্সবাজার ল্যাবে করা পরীক্ষার রিপোর্ট প্রকাশের তাদের করোনা শনাক্তের বিষয়টি জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শনিবার রাতে বান্দরবান জেলায় নতুন আরও ১৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৫ জন এবং রোয়াংছড়িতে ২ জন। সদরের আক্রান্ত ১৫ জনের মধ্যে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কামরুল হোসেন ও ৪ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ কুমার বড়ুয়া রয়েছেন।

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, ‘গতকাল শনিবার নতুন ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বান্দরবানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১২ জনে। তবে এর মধ্যে ৬২ জন সুস্থ হয়ে গেছেন।’

তিনি বলেন, ‘সদরে আক্রান্তের সংখ্যা খুবই বেশি। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমণের হার দিন দিন বাড়ছে। তাই সকলকে সচেতন হতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।’

উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। এরপর গত ২৪ নতুন করে বান্দরবান পৌর এলাকা ও লামা সদরকে রেড জোন ঘোষণা করে লকডাউন আরও ২১ দিন বৃদ্ধি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com