বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল চিলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৪৩ বার

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগ ও দেশটির অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষ রাজপথে মেনে বিক্ষোভ করেছে। বিগত এক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ। খবর এএফপি’র।

বিক্ষোভ চলাকালে দেশীয় ও জাতীয় পতাকা বহন করে পিনেরার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা এবং তারা ১৯৭৩ থেকে ’৯০ সাল পর্যন্ত দেশ চালানো স্বৈরশাকের হাত থেকে মুক্তির দাবিতে গাওয়া জনপ্রিয় প্রতিবাদী বিভিন্ন গান গাচ্ছিল।

সান্তিয়াগোর গভর্ণর কার্লা রুবিলার টুইটারে দেয়া এক বার্তায় এটিকে ‘একটি ঐতিহাসিক দিবস’ হিসেবে অভিহিত করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রশংসা করেন এবং নতুন চিলির স্বপ্নের বর্ণনা দেন।

রুবিলার বলেন, দেশব্যাপী ১০ লাখেরও বেশি লোক বিক্ষোভে অংশ নিতে রাজপথে নেমে আসে। পুলিশের দেয়া হিসাবের বরাত দিয়ে তিনি আরো বলেন, কেবলমাত্র রাজধানীতে প্রায় আট লাখ ২০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে।

এদিকে পিনেরা টুইটারে দেয়া এক বার্তায় লিখেছেন, আজকের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে হওয়ায় তিনি অনেক খুশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com