শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মেয়েকে বিষ খাওয়ানো সেই মা মারা গেছেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৬১ বার

স্বামীর সাথে বনিবনা হচ্ছিলো না বলে নিজের গর্ভজাত মেয়ের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষ পান করা সেই মা মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ্য হওয়া এই মা মৌসুমী আজাদ ও তার ৮ বছরের মেয়ে ফায়জাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মৌসুমী আজাদের অবস্থা গুরুতর ছিলো। অবস্থার অবনতি হলে মৌসুমী আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিহত মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্যার চাচাতো ভাই বদরুজ্জামান তারা মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে মৌসুমী মৃত্যুর কোলে ঢোলে পড়েন। তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নেয়ার চেষ্টা করছেন। শিশু ফায়জা বর্তমানে সুস্থ্য রয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্যার স্ত্রী মৌসুমী তার মেয়েকে নিয়ে কিটনাশক পান করেন। ‘এই ওষুষ খেলে শরীরে শক্তি বাড়বে’ একথা বলে মৌসুমী তার গর্ভজাত ৮ বছরের মেয়ে ফায়জাকেও বিষ খেতে দেয়। এরপর তারা অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনেরা। লিটন মোল্যা ভবুকদিয়ো বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com