শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে নির্বাচন : জনমত জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৫৭ বার

এক দিকে করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকারের লেজেগোবরে অবস্থা, অন্য দিকে দেশজুড়ে চলা বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভ। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন এগিয়ে আসছে মার্কিন মুলুকে। চড়ছে ভোটের উত্তাপ। আর সেই সেয়ানে সেয়ানে লঙাইয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। বিদায়ী প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকার স্বপ্নকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে থাবা বসিয়েছেন রিপাবলিকান ভোটব্যাংকে। বেশ কয়েকটি জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে।

এনপিআর, পিবিএস নিউজ আওয়ার ও ম্যারিস্ট পরিচালিত সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের পক্ষে জনমত ৪০ শতাংশ এবং বিপক্ষে ৫৮ শতাংশ বলে পাওয়া গেছে। এ ছাড়া একই জরিপে ৪৯ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে মোটেও সমর্থন করেননি।

অন্য দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে দেশের অনেক মানুষই ভালোবাসেন না। আর এ কারণেই হয়তো আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ‘প্রেসিডেন্ট’ নির্বাচিত হতে যাচ্ছেন। ২৬ জুন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

ফক্স নিউজের উপস্থাপক সেইন হেনরিকে দেয়া ওই সাক্ষাৎকারে সম্ভাব্য জো বাইডেনকে প্রথমে বিদ্রুপাত্মক আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, নিজেকে সুন্দর বা অসুন্দরভাবে প্রকাশের কোনো ইচ্ছা নেই। তবে ওই লোক (জো বাইডেন) দু’টি বাক্যকে এক করে কথাই বলতে পারেন না। আর তিনিই কি না আপনাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর কারণ হলো হয়তো দেশের অনেক মানুষ আমাকে ভালোবাসেন না। তবে আমি কেবল আমার কাজটাই করে যাচ্ছি। সূত্র : বর্তমান ও ফক্স নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com