রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

খুলনায় করোনায় ৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩০০ বার

খুলনায় করোনাভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন, একজন হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে ও একজন বাসায় মারা গেছেন।

খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট বাবর আলী গত ১৯ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

নগরীর দোলখোলা এলাকার সমর দাস (৬৭) ২৩ জুন হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত পৌণে ৮টায় তার মৃত্যু হয়। ফুলতলা উপজেলার যুগ্মিপাশা গ্রামের আনোয়ারা বেগম (৮৫) ২৬ জুন হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা সোয়া ৭টায় তার মৃত্যু হয়। অপরদিকে রাত ১০টার দিকে নগরীর শান্তিধাম মোড়ের ডাক্তার গলিতে করোনা আক্রান্ত ব্যবসায়ী আব্দুল হালিম (৫০) বাসায় মারা যান।

এছাড়া নগরীর বাবু খান রোডের ডিপার্টমেন্টাল স্টোর আসাদ স্টোরের মালিক আনিসুর রহমান ২৩ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার বিকেলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com